রাজশাহীর খবর

রাজশাহীর করোনা পরিস্থিতি নিয়ে মেয়র-এমপিসহ উর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

নিউজ ডেস্ক১৯ জুলাই ২০২০১ মিনিট পড়া


নিজস্ব প্রতিবেদক :
করোনা পরিস্থিতি নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশার সাথে সরকারি উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুলাই) রাত ৮টায় রাজশাহী সার্কিট হাউজে এই সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।

সভায় নাগরিকদের মাস্ক পরতে আরো বেশি উৎসাহিত করা, মার্কেট ও বাজার ব্যবস্থাপনা, কুরবানির পশুর হাটের ব্যবস্থাপনা, আগাম ও অনলাইনে পশু ক্রয়ে উৎসাহ প্রদানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহ প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় আরো অংশ নেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক, জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ, আরএমপির নগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার মো. রাশিদুল হাসান প্রমুখ।

রাজশাহীর সিভিল সার্জনের শনিবারের দেয়া তথ্য মতে, রাজশাহী জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ১০৮ জন। যার মধ্যে ১ হাজার ৬৬৬ জন নগরীতে অবস্থান করছে। বাকি ৪৪২ জন জেলার ৯উপজেলার বাসিন্দা। মোট শনাক্তদের মধ্যে মারা গেছেন ১৬ জন। সুস্থ হয়েছেন ৭২১জন।

স/রা

 

ট্যাগ: