সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীর উন্নয়নে ভুলুকে ভোট দিন: বাগমারায় লিটন

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০১৬৩ মিনিট পড়া
রাজশাহীর উন্নয়নে ভুলুকে ভোট দিন: বাগমারায় লিটন

বাগমারা প্রতিনিধি:
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত রাজশাহীর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান ভুলুর সমর্থনে বাগমারা উপজেলা আাওয়ামীলীগ কর্তৃক আয়োজিত  বুধবার বেলা দুইটায় ভবানীগঞ্জ বঙ্গবন্ধু কমপ্লেক্স এর দলীয় কার্যালয়ে উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য, সাধারন সদস্য, দুই পৌর মেয়র, সংরক্ষিত নারী সদস্য ও কাউন্সিলরদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাসিকের সাবেক মেয়র বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে আমি নির্বাচন পরিচালনার আহ্বায়ক হিসেবে বলছি আমি যখন মেয়র ছিলাম তার পর আমরা ক্ষমতায় আসলাম। শহীদ কামরুজ্জামানের পর রাজশাহী সিটি কর্পোরেশন বা সদরে কোনদিন আওয়ামীলীগ নিতে পারে নাই। সাংগঠনিক ভাবে আমরা দূর্বল ছিলাম। রাজপথে গেলে আমরা মার খেতাম বিএনপির হাতে। জামাত শিবির হাত-পায়ের রগ কেটে দিতো। অফিসে আগুন লাগিয়ে দিতো। সেই রাজশাহী শহরে যেখানে বিশ্ববিদ্যালয়ে শিবিরের ঘাটি সেই শহরে দল কে সংগঠিত করে আন্দোলন করতে করতে দলকে একটা পর্যায়ে নিয়ে আসলাম।
তিনি বলেন, জেলার বিভিন্ন উপজেলা থানায় নেতৃবৃন্দদের বার বার নিয়ে গিয়ে অনেক সাধারন মানুষদের দলে আনতে পেরেছি। আমার আগের মেয়র মিজানুর রহমান মিনু কখনো একশ কোটি টাকার বেশী বরাদ্দ আনতে পারেনি। তার দূর্নীতির কারনে প্রকল্পে সচিবরা বাধা দেয়। দূর্নীতির কারনে রাজশাহীতে টাকা দেয়া বন্ধ রয়েছিল। প্রধানমন্ত্রীর কারনে রাজশাহীতে প্রায় দশটি প্রকল্পে প্রায় সাড়ে আটশ কোটি টাকার প্রকল্প করেছি। রাজশাহী শহর এখন পরিস্কার ঝকঝকে সন্ধার পর আলো ঝিলমিল চওড়া রাস্তা এবং ড্রেনগুলোও পরিস্কার এবং সারা পৃথিবীর মধ্যে জাতি সংঘের জরিপে সবচেয়ে নির্মল বায়ু রাজশাহীতে যা বিভিন্ন টিভি চ্যানেল ও কাগজে এসেছে। এসব কাজ তো আর এমনি এমনি হয়নি। আমি একেবারেই অক্লান্ত ভাবে খেটেছি।

উন্নয়নটা অব্যাহত রাখতে হলে আওয়ামীগ সরকার এ দেশে বার বার দরকার উল্লেখ করে তিনি মাহবুব জামান ভুলুর পক্ষে বলেন, তিনি নির্বাচিত হলে বাগমারা তথা রাজশাহীর উন্নয়নের আরো সুযোগ পাওয়া যাবে। ভুলু ভাইয়ের পক্ষে থেকে আমরা তাকে সহযোগীতা করবো। সকলকে দলের সিদ্ধান্তের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়ে তিনি চেয়ারম্যান পদে মাহবুব জামান ভুলুর তালগাছের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান।

 

উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান এর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক লায়েব উদ্দিন লাভলু, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মাঞ্জাল, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারন সম্পাদক অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী জজ কোর্টের পিপি অ্যাড. ইব্রাহিম হোসেন, রাজশাহী মহানগর আ’লীগের সহ-সভাপতি মীর ইকবাল হোসেন, মহিলা আ’লীগ সহ-সভাপতি নিঘাত পারভীন, তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, সোনাডাঙ্গা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, মাড়িয়া ইউপি চেয়ারম্যান আসলাম আলী আসকান, কাচারীকোয়ালীপাড়া ইউপি চেয়ারম্যান আয়েন উদ্দিন, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সরকার প্রমূখ।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সুরুজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রুবল, ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার মন্ডল, আব্দুল মতিন, মাহামুদুল হক মিলন, আনোয়ার হোসেন, কামাল হোসেন, আব্দুল হামিদ ফৌজদার, সরদার জান মোহাম্মাদ ও সংরক্ষিত নারী সদস্য, সাধারন সদস্য বৃন্দ প্রমূখ।

স/শ