রাজশাহীর খবর

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন: আ’লীগের দুই ‍বিদ্রোহীকে নিয়ে চিন্তায় ভুলু

নিউজ ডেস্ক৪ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীকে নিয়ে চিন্তায় পড়েছেন সদ্য সাবেক প্রশাসক মাহবুব জামান ভুলু। তার চেয়ে হেভিয়েট দুই প্রার্থীকে নিয়ে তিনি গলোদঘর্ম পোহাচ্ছেন বলেও নিশ্চিত হওয়া গেছে। আর তাকে কিছুটা স্বস্তি দিতে মাঠে নেমেছেন জেলা আওয়ামী লীগের নেতারা।

 

  • বিদ্রোহী দুই প্রার্থী মোহাম্মদ আলী সরকার ও শফিকুর রহমান বাদশার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে চেষ্টা চালাচ্ছেন নেতারা। 

 

দলের মনোনয়ন না পেলেও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া মোহাম্মদ আলী সরকার ও শফিকুর রহমান বাদশাকে বসাতে ছুটছেন জেলা আওয়ামী লীগের নেতারা। 

 

  • এরই ধারাবাহিকতায় নেতৃবৃন্দ দলের ২ বিদ্রোহী প্রার্থীকে তাদের মনোনয়ন প্রত্যাহারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক  আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল নগরীর আলুপট্টি এলাকায় অবস্থিত রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার অফিসে যান।

 

এসময় আ’লীগের নেতা হিসেবে তাকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য অনুরোধ করেন। এই এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ এ্যাড. মোঃ লায়েব উদ্দিন লাভলু, অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান মান্জাল, কামরুজ্জামান চঞ্চল ও উপ-দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ শরিফুল ইসলাম।

 

এছাড়াও আরেক বিদ্রোহী প্রার্থী শিল্পপতি মোহাম্মদ আলীর উপশহর এলাকায় অবস্থিত বাসায় যান জেলা আ’লীগের প্রতিনিধিরা।  এসময় তাকেও দলীয় নেতা হিসেবে মনোনয়নপত্র প্রত্যহারের আহ্বান জানান।

স/আর