রাজশাহীর খবর

রাজশাহীতে ৮ জামাত-শিবিরকর্মীসহ আটক ৪০

নিউজ ডেস্ক২৪ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের অভিযানে আট জামায়াত-শিবির কর্মীসহ মোট ৪০ জনকে আটক করা হয়েছে। শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত নগরীর চারটি থানায় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়ার জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়েছে। অভিযানে বোয়ালিয়া মডেল থানা ১৫ জন, রাজপাড়া থানা ১২ জন, মতিহার থানা ৫ জন, শাহমখদুম থানা ৩ জন এবং ডিবি পুলিশ ৫ জনকে আটক করে। যার মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৮ জন জামায়াত-শিবির, ১ জন মাদক ব্যবসায়ী, ১৪ জন অন্যান্য ও মাদকসেবী। এছাড়াও রাজপাড়া থানা পুলিশ গুড়িপাড়া এলাকা হতে ২২পিস ইয়াবাসহ মন্ট নামের একজনকে আটক করেছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

স/মি