শাহিনুল আশিক:
রাজশাহীতে এ বছর ৯৪৩ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মাত্র ৫১ দিনে এই বৃষ্টিপাত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আনোয়ারা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, এই বছরের মে, জুন, জুলাই ও আগস্ট মাসের ১৭ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
জানা গেছে, গত মে মাস থেকে এই পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টপাত হয়েছে ২১ মে। ওই দিন ৮১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে আবহাওয়া অফিস জানায়। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ২০ জুলাই। ওইদিন ৭৭ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আর তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ১৮ জুলাই। ওইদিন ৫৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

আবহাওয়া অফিস জানায়, গত মে মাসে ৮ দিন বৃষ্টিপাত হয়েছে। এসময় ১৫৮ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মাসটির ৮১ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত ২১ তারিখে রেকর্ড করে আবহাওয়া অফিস। জুন মাসে বৃষ্টিপাত হয়েছে ২১৩ মিলিমিটার। এ মাসে ১৩ দিন বৃষ্টিপাত হয়েছে। এছাড়া জুন মাসের ১৮ তারিখে সর্বোচ্চ বৃষ্টিপাত ৫৫ দশমিক ৮ মিলিমিটার।
জুলাই মাসে বৃষ্টিপাত হয়েছে ২২ দিন বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে জুলাই মাসের প্রথম সপ্তায় পাঁচদিনে ২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়। দ্বিতীয় সপ্তায় সাতদিনে ১৯৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তৃতীয় সপ্তায় ১৩৮ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পাঁচ দিনে। এছাড়া চতুর্থ সপ্তায় পাঁচ দিনে ৫৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পুরো মাসে ২০ তারিখে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৭৭ দশমিক ১ মিলিমিটার।
এছাড়া আগস্ট মাসে প্রথম সপ্তায় তিন দিন বৃষ্টিপাত হয়েছে। এসময় ৫৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দ্বিতীয় সপ্তায় ১৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এসপ্তায় মাত্র দুই দিন বৃষ্টিপাত হয়েছে। এছাড়া গত ১৫ আগস্ট দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ১৬ আগস্ট বৃষ্টিপাত হয়েছে ৪ মিলিমিটার। সোমবার (১৭ আগস্ট) ২৪ ঘণ্টায় ৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অফিস জানায়।
স/আ








