সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে ৩৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে ৩৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ৩৬পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ শনিবার বেলা দুইটার দিকে নগরীর উপশহর মোড় এলাকার থেকে তাদের আটক করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, উপশহর মোড় এলাকার বশিরের ছেলে হৃদয় (১৭), কয়েরদাড়া এলাকার গোলাম মুর্তজার ছেলে আবদুর সেলাইমিন (১৬) ও নগরীর পঞ্চবটী এলাকার ইকরাম আলীর ছেলে মনি (১৬)।

 

র‌্যাব-৫ এর অতিরিক্ত এসপি উজ্জ্বল কুমার রায় সিল্কসিটি নিউজকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপশহর মোড় এলাকায় অভিয়ান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাসী করে ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 

স/আ