রাজশাহী

রাজশাহীতে ২৪ ঘন্টায় ১৬০ জনের দেহে করোনা শনাক্ত

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০২২১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া না গেলেও শনাক্তের হার বেড়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে ৪২৫ জনের করোনার নমুনা পরীক্ষা করে ১৬০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষার বিপরীতে  করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ৬৪ শতাংশ। এর মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে ২৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৭২ জনের (৩০ দশমিক ৩৭ শতাংশ) দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের (৪৬ দশমিক ৮০ শতাংশ) দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুই ল্যাব থেকে পাঠানো পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

আ/ম