রাজশাহী

রাজশাহীতে হামে সন্দেহভাজন আরও দুই শিশুর মৃত্যু, একদিনে ভর্তি ১৬

নিউজ ডেস্ক৩১ মার্চ ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম রোগে সন্দেহভাজন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও একদিনে ভর্তি হয়েছে ১৬ শিশু। আজ মঙ্গলবার পর্যন্ত এ হাসপাতালে হামের উপস্বর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে ৯৮ জন শিশু। আজ মঙ্গলবার দুপুরে এ তথ্যা জানানো হয়। এ নিয়ে রাজশাহী হাসপাতালে গত হামে সন্দেভাজন ৩১ জন শিশুর মৃত্যু হলো। আর শরীরে হামের কারণে মৃত্যু হয়েছে একজন।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মূখপাত্র চিকিৎসক শঙ্কর কে বিশ্বাস জানান, গত সোমবার দুপুর থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজশাহী হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে হাম সন্দেহে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তবে তারা হাম আক্রান্ত কিনা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া হামের উপস্বর্গ নিয়ে হাসপাতালে এ সময়ে আরও ১৬ জন শিশু ভর্তি হয়েছে। তাদের সকলের চিকিৎসা চলছে।

এ নিয়ে গত জানুয়ারির পর থেকে এ হাসপাতালে হাম সন্দেহে মারা গেলো ৩১ জন শিশু। আর হামে আক্রান্ত হয়ে একজন শিশু মারা গেছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এ হাসপাতালে মোট ৩ ১৬ জন শিশু চিকিৎসার জন্য ভর্তি হলো।

স.আর