রাজশাহীর খবর

রাজশাহীতে শীতের বৃষ্টি

নিউজ ডেস্ক২৭ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

আশ্বিন শেষ হয় কার্তিকের মাঝামাঝি সময়ে এসেও রাজশাহীতে তেমন শীত অনুভূত হতে দেখা যায়নি। শীতের আগমনী বার্তা দেখা গেলেও গরম তাড়াতে এখনো রাত-দিন সমানে চলছে ফ্যানসহ গরম তাড়ানো এসি।

 

তবে এবার বুঝি সত্যিই শীতের আগমন ঘটলো। কারণ সকাল থেকেই রাজশাহীর আকাশে মেঘের ঘনঘাটা। সেই সঙ্গে কখনো গুড়ি গুড়ি আবার কখনো মাঝারি বৃষ্টিতে শীতের আগমনী বার্তাকে এবার জোরালো করেছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

14894579_1296183747100175_1476347973_o

রাজশাহী আবহাওয়া অফিস সূত্র সিল্কসিটি নিউজকে জানায়, আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিক থেকেই রাজশাহীতে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। তবে মাঝে কিছুক্ষণ বৃষ্টি ছিল না। সকাল সাড়ে সাতটার দিকে আবার গুড়ি ‍গুড়ি বৃষ্টি শুরু হয়।

 

এরপর মকাল সাড়ে আটটার দিকে কিছু সময়ের জন্য মাঝারি বৃষ্টিপাতের দেখা মেলে। এতে করে রাজশাহীর আবহাওয়ায় অনেকটায় পরিবর্তন আসে।

 

আগের দিন বুধবার সকালেও রাজশাহীর আবহাওয়া সকাল আটটার পরপরই গরম ছিল। তবে আজ বৃহস্পতিবার সকাল বৃষ্টি শুরু হওয়ায় শীতও বাড়তে পারে বলে ধারণা করছেন আবহাওয়া অফিস।

 

সকাল পৌনে নয়টায় আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন সিল্কসিটি নিউজকে জানান, বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা আছে। আরো বৃষ্টি হতে পারে। এতে করে শীতের মাত্রা একটু হলেও বাড়বে।

স/আর