রাজশাহী

রাজশাহীতে রাত জেগে পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবী সংস্থার নেতৃবৃন্দ

Silk City১৫ আগস্ট ২০২৪১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে রাত জেগে পাহারা দিচ্ছেন রাজশাহী শহর স্বেচ্ছাসেবী সংস্থার নেতৃবৃন্দ। মহানগরী ফায়ার সার্ভিস মোড়ে প্রতিদিন চেকপোষ্ট বসিয়ে তারা তল্লাাশি করছেন গাড়ি। তাদের এ কার্যক্রমের জন্য এলাকাবাসী আনন্দিত, নিরাপদে ঘুমাতে পারছেন তারা।

গতকাল বুধবার দিবাগত রাতে নগরী ফায়ার সার্ভিস মরে গিয়ে এই চিত্র দেখা যায়। রাস্তায় গলায় কাড ঝুলিয়ে হাতে বাঁশি নিয়ে রাস্তায় বিভিন্ন গাড়ি চেক করছেন, কাউকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করছেন সংস্থার নেতৃবৃন্দ। গতকাল এই চেকিং এর সময় উপস্থিত ছিলেন রাজশাহী শহর স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি মহিবুল্লাহ শেখ মুন্না, সাধারণ সম্পাদক সোবান শেখ শাহিন, সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ রবিন, প্রচার সম্পাদক আল-ফাত্তা সামাদ, সদস্য সাহান, তাহাসিন, শান্ত ইসলাম, আহাদ আলী, সাহান, সিজান, ইয়াসিন, তামিম ইসলাম প্রমূখ।