নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হোসেনের সন্ত্রাসী ও চাঁদাবাজির কর্মকাণ্ডের প্রতিবাদে তাকে দল থেকে বহিস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার বিকেল ৫ টার সময় নগরীর লক্ষ্মীপুর এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নাজির হোসেন যুবদলের পদের দাপট দেখিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং মাদকের রাজত্ব গড়ে তুলেছেন। তার অত্যাচার ও চাঁদাবাজিতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন।
সমাবেশে উপস্থিত বক্তারা আরও জানান, নাজির হোসেন ও তার সন্ত্রাসী বাহিনীর চাদাঁবাজি ও ক্যাডার রাজনীতির প্রতিবাদ করায় সম্প্রতি সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, স্থানীয় ব্যবসায়ী ও রাজশাহী সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী
রাজু আহমেদ।
মানববন্ধন থেকে এলাকাবাসী অবিলম্বে নাজির হোসেনকে যুবদল থেকে স্থায়ীভাবে বহিস্কার এবং তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ শাস্তির মুখোমুখি করার জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় হাইকমান্ড এবং স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
উক্ত মানববন্ধনে ৬ নং ওয়ার্ডের ভুক্তভোগী সাধারণ জনগণ, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রাজশাহীতে যুবদল নেতা নাজিরের বহিস্কার ও শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধ









