নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার বিকেল সাড়ে তিনটার দিকে মহানগর বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে যুবসমাবেশের আয়োজন করে মহানগর যুবদল। এসময় মহানগর ও জেলা যুবদলের চার নেতাকে গামছা পরিয়ে দেয়া হয়। এ গামছা দিয়ে হাসিনার কোমরে বেঁধে তাকে নামাতে হবে বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
তিনি বলেন, আজকে চারজনকে গামছা পরিয়ে দেয়া হলো। এ গামছা দিয়ে হাসিনার কোমরে বেঁধে তাকে ক্ষমতা থেকে নামাতে হবে।

তিনি বলেন, খালেদা জিয়া অসুস্থ। তাকে মুক্ত করতে হবে। খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে।
বক্তব্যের আগে মহানগর যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদককে গামছা পরিয়ে দেন চাঁদ।

রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইটের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু। মিনু বলেন, যুবলীগ দেশকে ধ্বংস করার জন্য কাজ করে, আর যুবদল দেশকে উন্নয়ন করার কথা ভাবে। দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা ও সমাজকে ধ্বংসের হাত রক্ষা কতে ১৯৭৮ সালে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদল গঠন করেন। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার খুন, গুম-লুট, রাহাজানি করে দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে। বর্তমানে এই সরকারের অবৈধ প্রধানমন্ত্রী দেশের টাকা লুট করে, শেয়ার বাজার ধ্বংস করে দেশকে ভারতে হাতে তুলে দেওয়ার পাঁয়তারা করছে।
রাজশাহী মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্তের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও নগর বিএনপি’র সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডাভোকেট শফিকুল হক মিলন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সহিদুন্নাহার কাজী হেনা, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুল রহমান পিন্টু, মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী, মহানগর শ্রমিক দলের সভাপতি ইশারুদ্দিন এশা ও জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিব সম্পাদক আসলাম সরকার, জেলা বিএনপির সদস্য সৈয়দ মহসিন আলী, মিজানুর রহমান মিজান, রায়হানুল হক রায়হান, জাহান পান্না, মতিহার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপি’র দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেন, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন বাবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওয়ালিউজ্জমান পরাগ, মহানগর যুবদলের সহ-সভাপতি মাইনুল হক হারু, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবল, জেলা যুবদলের সহ-সভাপতি সুলতান আহম্মেদ, মোজাফ্ফর হোসেন মুকুল, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটো ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জেলা মহিলা দলের সভাপতি রোকসানা বেগম টুকটুকি, মহানগর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক গুলশান আরা মমতা, সামসুন্নাহার, জরিনা।
এছাড়াও মহানগর ছাত্র দলের সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, নাহিন আহম্মেদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম কুসুমসহ মহানগর, থানা, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের যুবদল, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স/শা










