রাজশাহী

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রে, জরিমানা

নিউজ ডেস্ক২৩ জুলাই ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগে অভিযান চালানো হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চালানো এ অভিযানে নগরীর শামীম সুইটসকে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই সূত্র মতে, রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘সুইটমিট (মিষ্টি) ও ফার্মেন্টেড মিল্ক (দই)’ উৎপাদন ও বিক্রি করায় এবং পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত হয় মোবাইল কোর্ট। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআ ‘র রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।