নিজস্ব প্রতিবেদক :
বুধবার দুপুর তিনটায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। যা এটিই চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া অফিস এটিকে মাঝারি দাবদাহ বলছে। এদিকে, তীব্র গরম আর রোদের কারণে জনজীবনে ব্যাপক ভোগান্তি নেমে আসে। সেই সঙ্গে বাড়ছে লোডশেডিংয়ের মাত্রা।
গড়ে ৬-৭ ঘন্টা বিদ্যুতহীন থাকছে রাজশাহী। এতে ভোগান্তি আরও বেড়েছে। গরমে হাসফাস করছে মানুষসহ প্রাণীকুল।

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক রাজিব খান জানান, এ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো বুধবার দুপুর তিনটায়। ওই সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ৫৩ বছর পরে ২০২৪ সালের ৩০ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। ২০২২ সালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, তীব্র গরমে রাজশাহীর প্রাণীকুলে নেমে আসে অস্থিরতা। দুপুরে পিচঢালা পথ দিয়ে যেন আগুনের
হলক্য উঠছে। চোখ-মুখে আগুনের তাপের মতো গরম গিয়ে বিধছে।









