রাজশাহী

রাজশাহীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষ: আহত চালক, ক্ষতিপূরণ নিয়ে এসআই এর সাথে বিতর্ক

নিউজ ডেস্ক১৮ মার্চ ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর জাদুঘর মোড়ে প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষে এক সিএনজি চালক আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ ২০২৬) এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকার ওভারটেক করার সময় সামনে হঠাৎ আরেকটি গাড়ি চলে আসলে চালক দ্রুত ব্রেক করেন। এ সময় পেছন থেকে আসা সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে সিএনজি চালক আহত হন।
ঘটনার পর টহলরত অবস্থায় মালোপাড়া পুলিশ ফাঁড়ির এক এসআই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে পাশ করা চিকিৎসক ডা. রিমা ক্ষতিপূরণের দাবি জানান।
পুলিশ সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট এসআই ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিলেও ডা. রিমা তা গ্রহণে অনীহা প্রকাশ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির সৃষ্টি হয়।
পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিষয়টি মীমাংসার চেষ্টা করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা, তা তাৎক্ষণিকভাবে জানায়নি।