রাজশাহীর খবর

রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা, চার পুলিশ সদস্য আহত 

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগর সপুরা এলাকায় পুলিশের গাড়িতে হামলে চালিয়েছে শিবির। বুধবার সাড়ে সাড়ে সাতটার দিকে সপুরা পানি উন্নয়ন বোর্ডের সামনে এ ঘটনা ঘটে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে বলে নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ওসি সোহরাওর্দি। তিনি জানান, শিবিরের একটি

মিছিল থেকে পুলিশের একটি টহল গাড়ির লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে টহল গাড়ীতে থাকা চার পুলিশ সদস্য সামান্য আহত হয়োছেন। এছাড়াও গাড়িটির সামনের অংশের গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে গেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই শিবির কর্মীরা পালিয়ে যায়।
ট্যাগ: