রাজশাহীর খবর

রাজশাহীতে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক৬ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর উপকণ্ঠ হড়গ্রাম এলাকার একটি পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 

ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে। এ ঘটনায় হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এলাকাবাসী ধারণা করছে, পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। কৌতুহল বশত বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে হয়তো তারা ডুবে মারা গেছে।

 

নিহত ওই শিশু হলো, ওই এলাকার আবু সাইদের সাড়ে চার বছরের ছেলে কুরাইশ এবং জহির উদ্দিনের ৫ বছরের মেয়ে বৈশাখী।

 

নিহত দুই শিশুর পরিবারের সদস্যরা সিল্কসিটি নিউজকে জানায়, মঙ্গলবার সকাল আটটার দিকে বাড়ির পাশে খেলছিল দুই শিশু কুরাইশ ও বৈশাখী। এরপর তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষে সকাল নয়টার দিকে অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির পাশে একটি পুকুরে  তাদের দুজনের লাশ ভেসে উঠলে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

 

রামেক হাসপাতালে আসার পরে চিকিৎসকরা ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন। এরপর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স/আর