রাজশাহীর খবর

রাজশাহীতে প্রকাশ্যে জীবন বীমা অফিসের পিয়নকে ছুরিকাঘাতে হত্যা

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে দিনে-দুপুরে প্রকাশ্যে জীবন বীমা করপোরেশনের অফিসের এক পিয়নকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দৃর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুরে পৌনে দুইটার দিকে নগরীর বুলনপুর মন্দিরের কাছে এ ঘটনা ঘটে।

 

 

পরে ওই পিয়নকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত ওই পিয়নের নাম রাশেল ইসলাম (২০)। তিনি নগরীর ঘোষপাড়া এলাকার হাফিজুল ইসলামের ছেলে।

 

এ ঘটনায় শাকিল হোসেন নামের এক যুবককে আটক করে পুলিশের সোপর্দ করেছেন নিহতের স্বজনরা। শাকিল নগরীর বুলনপুর এলাকার মাসুদ পারভেজের ছেলে। তিনি ঘটনার পরে হাসপাতালে আসেন খোঁজ-খবর নিতে। এ সময় রাশেলের স্বজনরা তাকে দেখতে পেয়ে ধরে মারপিট করতে থাকেন। পরে পুলিশ গিয়ে শাকিলকে আটক করে।

15281808_670880356409483_1231585762_n-copy

স্থানীয় সূত্র জানায়, দুপুরের খাবার খাওয়ার জন্য বাইসাইকে নিয়ে নগরীর সিএন্ডবি মোড় এলাকায় অবস্থিত জীবন বীমা কার্যালয় থেকে বের হয়ে নগরীর কোর্ট ঘোষপাড়া এলাকায় বাড়িতে যাচ্ছিলেন রাশেল। পূর্ব শত্রুতার জের ধরে নগরীর বুলপুর এলাকার রবিউল ইসলাম রবির ছেলে হৃদয় হোসেন এবং মোজামের ছেলে মুন্না হোসেন আজ মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে নগরীর বুলনপুর মন্দিরের নিকট জীবন বীমা অফিসের পিয়ন রাশেলকে ঘিরে ফেলেন।

 

এরপর তারা উপর্যুপরি রাশেলের বুকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে রাশেল মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা রাশেলকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন।

 

এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি স্বীকার করেন হাসপাতালের ইনচার্জ এমদাদুল হক। তিনি সিল্কসিটি নিউজকে জানান, হাসপাতালে আনার পথেই রাশেল মারা গেছেন।

 

নিহত রাশেল রাজশাহী জীবন বীমা করপোরেশন অফিসের পিয়ন ছিলেন। গত প্রায় সাত মাস আগে বিয়ে করেন রাশেল ইসলাম।

 

স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন বলেন, কয়েকদিন আগে ফুটবল খেলা নিয়ে এলাকায় ঝামেলা হয়েছিল। এরই জের ধরে রাশেলকে হত্যা করা হতে পারে।

স/আর