নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৪১ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আজ সোমবার নগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৪ জন, রাজপাড়া থানা ১৬ জন, মতিহার থানা ৮ জন, শাহমখদুম থানা ২ জন, ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ২১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৪ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া অভিযানে বেশ কিছু মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। রাজপাড়া থানা পুলিশ রনি(২৮) ও শেখ জজ অভি(২৪) কে ১০ পিচ ইয়াবাসহ, মতিউর রহমান মিঠু(৩৫) কে ৩ গ্রাম হেরোইনসহ, শাহমখদুম থানা পুলিশ আসাদ মন্ডল(২৮)কে ১০০ গ্রাম গাজাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
স/অ










