রাজশাহীর খবর

রাজশাহীতে গুড়ি গুড়ি বৃষ্টি: তীব্র শীত

নিউজ ডেস্ক১০ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে দীর্ঘদিন পরে বৃষ্টির দেখা মিলেছে। তবে মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া গুড়ি গুড়ি এ বৃষ্টি কিছুটা হলেও জনমনে নিয়ে এসেছে ভোগান্তি। বেড়েছে শীতের তীব্রতা।

 

রাজশাহী আবহাওয়া অফিস সূত্র সিল্কসিটি নিউজকে জানায়, ভোর ৫টা ২০ মিনিটে রাজশাহীতে বৃষ্টিপাত শুরু হয়। সকাল সোয়া নয়টা পর্যন্ত যার পরিমাণ গিয়ে দাঁড়ায় দশমিক ৪ মিলিমিটার। গুড়ি গুড়ি এ বৃষ্টির কারণে শীতের মাত্রাও বেড়েছে বলে ওই সূত্রটি জানায়।

 

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম সিল্কসিটি নিউজকে বলেন, রাজশাহীতে আজ মঙ্গলবার সর্বন্মি তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার ছিল সর্বনিম্ন ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়া এবং সর্বোচ্চ ছিল ২৬ দশমিক ০ ডিগ্রি সিলসেয়িাস। এর আগের দিন রবিবার রাজশাহীতে বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। ওইদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

 

  • এদিকে ভোর থেকে শুরু হওয়া এ বৃষ্টির কারণে কিছুটা হলেও জনমনে ভোগান্তি নেমে এসেছে। বিশেষ করে বৃষ্টির আগাম প্রস্তুতি না নিয়ে যারা বাড়ি থেকে বের হয়েছেন, তাদের বেশি দুর্ভোগে পোহাতে হয়। সঙ্গে তীব্র ঠান্ডা কাহিল করে দেয় পথচারী ও ছিন্নমূল মানুষদের।

 

নগরীর দরিখরবোনা এলাকায় রিকশা চালক হযরত আলী বলছিলেন, ভাবতে পারিনি বৃষ্টি হবে। তাই বৃষ্টির জন্য কিছুই নিয়ে আসেনি সঙ্গে। এখন গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ঠান্ডা সহ্য করে রিকশা চালাতে অনেক কষ্টে। এতে হাত-পা হিম হয়ে যাচ্ছে।

স/আর