রাজশাহীর খবর

রাজশাহীতে ককটেল হামলায় দৃষ্টিশক্তি হারাতে বসেছেন অটোরিকশা যাত্রী

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০২৩২ মিনিট পড়া


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে অবরোধের সমর্থনে বের করা মিছিল থেকে ককটেল হামলায় আহত অটোরিকশা যাত্রী আবুল বাশারের বাম চোখের প্রায় ৯০ ভাগ নষ্ট হয়ে গেছে। তিনি দৃষ্টি হারাতে বসেছেন দৃষ্টিশক্তি। তবে তাকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে চলছে চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা। হাসপাতালে নেওয়ার পরেই আবুল বাসারকে অপারেশন থিয়েটরে নেওয়া হয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট  লিখা পর্যন্ত আবুল বাশারের চোখের অপারেশন চলছিল বলে জানিয়েছেন হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শংকর কুমার দে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুর দেড়টার দিকে নগরীর রেলগেট এলাকার দিক থেকে অবরোধের সমর্থনে ২০-২৫ জনের যুবকের একটি দল মিছিল বের করে। মিছিলটি কিছু দূর গিয়েই শেষ হয়। এর পর পরই দুটি ককটেল বিস্ফোরণ ঘটে ওই এলাকায়। একটি ককটেল গিয়ে পড়ে চলন্ত অটোরিকশায়। এতে অটোরিকশাটির সামনের গ্লাস ভেঙে-চুরমার হয়ে যায়। আহত হন চালক আব্দুল জলিল ও যাত্রী আবুল বাশার।

এসময় ধাওয়া দিয়ে মিছিলকারী তিনজনকে হাতেনাতে আটক করে জনতা। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পরিচালক শামীম আহমেদ জানান, আহত যাত্রীর বাম চোখের ভিতরে ককটেলের স্প্রিন্টার ঢুকে গেছে। চোখের অবস্থা ভালো না। অপারেশন করা হয় সঙ্গে। অন্যদিকে অটোরিকশা চালকের শরীরের বিভিন্ন স্থানে কাঁচ ঢুকে আছে। তাকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।

নগরীর বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দি বলেন, ‘ককটেল হামলার ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
এদিকে, গতকাল বেলা ১২টার দিকে রাজশাহীর আদালত চত্তরে আরেকটি ককটেল হামলার ঘটনা ঘটে। এতে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান রাজপাড়া থানার ওসি মাইনুল হাসান।

স/আর

ট্যাগ: