রাজশাহী

রাজশাহীতে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিল

নিউজ ডেস্ক১০ মার্চ ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাজশাহী নগরীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এ আযোজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বাযক নাহিদ ইসলাম।

জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই সনদ বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে এক বছরের পথচলা উপলক্ষে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন এমপি, দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, রাজশাহী-৩ আসনের এমপি ও বিএনপি নেতা শফিকুল হক মিলন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম প্রমুখ।