রাজশাহীর খবর

রাজশাহীতে অস্ত্রসহ শিবির ক্যাডার আটক

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী র‌্যাব সদস্যরা মহানগরীর মতিহার থানাধীন মেহেরচন্ডী এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী শীর্ষ শিবির ক্যাডার হায়দার আলী ওরফে আমিনুলকে (৩৫)আটক করেছে।

  • র‌্যাব-৫, রাজশাহী এর সিপিএসসি, রেলওয়ে কলোনী ক্যাম্পের একটি দল গত রবিবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে। হায়দার নগরীর শ্যামপুর এলাকার আবুল হোসেনের ছেলে।

তার নিকট থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ওই দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

  • ঘটনার বিবরণে র‌্যাব সোমবার দুপুরে জানায়, রাজশাহীর সিপিএসসি, রেলওয়ে কলোনী ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নগরীর মতিহার থানাধীন মেহেরচন্ডী এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে গোপন বৈঠক করছে।

এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে ওই এলাকায় স্কোয়াঃ লীডার কে বি এম মোবাশ্বের রহিমের নেতৃত্বে র‌্যাবের একটি অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে  অভিযান পরিচালনা করে।

এসময় অস্ত্রসহ শিবির ক্যাডার হায়দার আলী ওরফে আমিনুলকে হাতেনাতে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে নিজ হেফাজতে অবৈধ অস্ত্র রাখার কথা স্বীকার করে।

স/আর