রাজশাহী

রায়হান পুঠিয়া উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী

নিউজ ডেস্ক১৮ জুলাই ২০২৬২ মিনিট পড়া

‎নিজস্ব প্রতিবেদক :
‎
ফারুক রায়হান বর্তমানে রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তবে পুঠিয়া উপজেলার সাধারণ মানুষ ও তৃণমূল যুবদলের নেতাকর্মীদের প্রাণের দাবি—আগামী দিনে পুঠিয়া উপজেলা যুবদলের সভাপতি হিসেবে ফারুক রায়হানকেই দেখতে চান তারা।
‎
‎​বিগত দিনগুলোতে রাজপথে অন্যায়, অবিচার ও স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন-সংগ্রাম গড়ে উঠেছিল, সেই আন্দোলনের অগ্রভাগে থেকে সাহসিকতার সাথে ভূমিকা পালন করেছেন ফারুক রায়হান। জেল-জুলুম, হুলিয়া কিংবা দমন-পীড়ন—কোনো কিছুই তাকে আদর্শের পথ থেকে বিচ্যুত করতে পারেনি। দলের প্রতি ভালোবাসা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তার আপসহীন ভূমিকা আজ সর্বমহলে প্রশংসিত।
‎
‎রাজশাহী-৫ আসনের ​সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল-এর মনোনয়ন পাওয়ার আগে থেকেই ফারুক রায়হান তার ছায়ার মতো পাশে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। রাজপথের সেই কঠিন সময়গুলোতে ফারুক রায়হানের দৃঢ় অবস্থান ও সাহসী নেতৃত্ব স্থানীয় তরুণ কর্মীদের জন্য আজও অনুপ্রেরণার প্রধান উৎস হয়ে আছে।
‎
‎​পুঠিয়া উপজেলার সাধারণ মানুষ ও যুবদলের তৃণমূল কর্মীদের অভিমত, ফারুক রায়হানের মতো সংগ্রামী নেতার হাতে নেতৃত্ব থাকলে আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে দল আরও শক্তিশালী হবে। তারা মনে করেন, পুঠিয়া উপজেলা যুবদলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ফারুক রায়হানের কোনো বিকল্প নেই।
‎
‎এ বিষয়ে ফারুক রায়হান বলেন,আমি রাজপথের কর্মী। প্রতিকূল সময়ে, দমন-পীড়নের মধ্যেও, তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছি। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে অন্যায়, নির্যাতন, মিথ্যা মামলা ও হুলিয়ার ভয়কে উপেক্ষা করে প্রতিটি বিভাগীয় কর্মসূচিতে আমি উপস্থিত থেকেছি—কারণ আমি বিশ্বাস করি, মানুষের অধিকারই রাজনীতির মূল শক্তি।
‎