জাতীয়

রাজধানীসহ সারা দেশে মৃদু ভূমিকম্প

নিউজ ডেস্ক২৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানী ঢাকাসহ সারা দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎসস্থলে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৩।

 

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৮টা ১১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

 

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো- মায়ানমারের মাওলাইক থেকে ৪০ কি. মি উত্তর পূর্বে, ভূপৃষ্ট থেকে ১০৬ দশমিক ৩ কি. মি. গভীরে। রাজধানী ঢাকা থেকে এর উৎস্থলের দুরত্ব ছিলো প্রায় ৮শ’ কি. মি.।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানায়।

সূত্র: বাংলা নিউজ