সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

রাখে আল্লাহ, মারে কে

নিউজ ডেস্ক১৩ জুন ২০২৬২ মিনিট পড়া
রাখে আল্লাহ, মারে কে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সন্তান সবচেয়ে নিরাপদ তার মায়ের কোলে। কিন্তু সেই মা-ই যখন জীবনের ওপর আগ্রহ হারিয়ে ফেলেন, তখন শিশুর জীবন ঝুঁকিতে পড়ে যায়।

মা চেয়েছিলেন মেয়েকে নিয়ে মরতে। হয়তো ভেবেছিলেন, তিনি না থাকলে কে তার সন্তানকে দেখে রাখবে। তার চেয়ে মেয়েকে নিয়ে মরে যাওয়াই ভালো। কিন্তু আড়ালে হেসেছিলেন সৃষ্টিকর্তা।

৩৭ বছর বয়সী ইশা সাহু ৬ মাস বয়সী মেয়ে বাণীকে নিয়ে ছয়তলা ভবন থেকে লাফ দিয়েছিলেন। ঘটনাস্থলেই ইশা মারা গেছেন। তবে অলৌকিকভাবে বেঁচে গেছে তার মেয়ে।

পুলিশ জানিয়েছে, মাটিতে পড়ার আগে শিশুটি নিরাপত্তার জন্য দেওয়া বেড়ায় ধাক্কা খায়।

সেই ধাক্কাই শিশুটিকে নিরাপদ রেখেছে। তাকে দ্রুত কাছের একটি হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, ছোটখাটো আঘাত পেলেও শিশুটির বিপদ কেটে গেছে।

ভারতের হায়দরাবাদের মিয়াপুর এলাকার একটি ভবনে এই ঘটনা ঘটে। ইশা সাহু তার পরিবার নিয়ে কমপ্লেক্সের ৬ তলার একটি ফ্ল্যাটে থাকতেন।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে ৩টা ৪৫ মিনিটে ইশা যখন তার কন্যাকে নিয়ে লাফ দেন, তখন পরিবারের অন্য সদস্যরা বাসাতেই ছিলেন। ১১ বছরের বিবাহিত জীবনে ইশা দুই কন্যাসন্তানের জন্ম দেন। ৮ বছর বয়সী বড় মেয়ের নাম বিঁথি। মধ্যপ্রদেশ থেকে আসা ইশা এবং তার স্বামী বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

পুলিশ সূত্রের খবর, ছোট মেয়ে বাণীর জন্মের পর থেকেই ইশা তীব্র অনিদ্রা, উদ্বেগ এবং প্রসব-পরবর্তী বিষণ্নতায় ভুগছিলেন। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। এই ঘটনায় মিয়াপুর এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।