আপেল মাহমুদ অপু
বাংলা মোদের স্বর্গ

বাংলা মোদের গর্ব,
শপথ নিলাম মোদের কারনে
না হও তুমি খর্ব…..।
তোমায় পেতে বলি হয়েছেন
লাখো লাখো তাজা প্রান….
পরতে পরতে মিশে আছে তোমার
বীর শহিদের রক্তের ঘ্রান….।
বুকের সতেজ রক্তে লেপন
সবুজের মাঝে লাল….
সকল বাঙ্গালীর হৃদয়ে বসত
যুগে যুগে রহ মহীয়ান…..।
বিজয়ের মাসে প্রত্যয় মোদের
করিব না নত শির………
শত্রু দমনে সদা প্রস্তুত মোরা
বীর বাঙ্গালী’র বীর…….।
অক্ষয় নামের নাই কোন শেষ………
পরাধীনতার শিকল মুক্ত
স্বাধীন বাংলাদেশ,
শহিদ গাজীর রক্তে কেনা
সোনার বাংলাদেশ।










