রাজশাহী

রংয়ের মেলা’র আয়োজনে রাজশাহীতে ৫ আগষ্ট গনঅভ্যুত্থান উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক৬ আগস্ট ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

৫ আগষ্ট  গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশে রাজশাহীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে রংয়ের মেলা।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় নগরীর উপশহর এলাকার সিটি আইডিয়াল স্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী শিশুরা ৫ আগষ্ট  গণঅভ্যুত্থান, দেশপ্রেম, গ্রামীণ জীবন, প্রকৃতি ও বাংলাদেশের বিভিন্ন বিষয়কে উপজীব্য করে ছবি আঁকে। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

রংয়ের মেলা আয়োজক জানায় : নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ইতিহাসচেতনা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। শিশুদের মেধা ও কল্পনাশক্তির বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা বলেন : জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য শিশুদের কাছে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পাশাপাশি চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুদের সৃজনশীলতা ও চিন্তাশক্তির বিকাশ ঘটে।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিশুদের আঁকা ছবি বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে চারটি বিভাগে বিজয়ী নির্বাচন করা হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিচারকের দায়িত্ব পালন করেন রাজশাহী আর্ট কলেজের সহকারী অধ্যাপক শেখ আবদুল সাত্তার।

তিনি বলেন : প্রতিটি শিশুর ছবিতেই তাদের নিজস্ব ভাবনা ও সৃজনশীলতার প্রকাশ ঘটেছে। অনেক চিত্রই অত্যন্ত মানসম্মত। শিশুদের সৃজনশীল বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব অনেক।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ইউসিমাসের চেয়ারম্যান শোভা খাতুন, ফ্যাবার-ক্যাসটেলের প্রতিনিধিবৃন্দ, সিটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ শিক্ষার্থীদেরম অভিভাবকবিন্দু  ।