সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

রংপুরে নার্সিং ছাত্রী ধর্ষনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

নিউজ ডেস্ক৪ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
রংপুরে নার্সিং ছাত্রী ধর্ষনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁয় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফোরামের এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রংপুরে ২ জন নার্সিং ছাত্রী ধর্ষনসহ সারাদেশে নারী ও শিশুর উপর সহিংস নির্যাতন ও হত্যার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শহরের পার-নওগাঁ তাজের মোড়স্থ শহীদমিনার চত্বরে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচীতে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারন সম্পাদক মিতালী প্রামানিক।

মানববন্ধন চলাকালে বাসদ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জয়ন্ত বর্মন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের মৃত্তিকা আবেদীন এবং নাসরিন আরা বক্তব্য রাখেন।

তাঁরা বলেছেন সারাদেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতন, হত্যা এবং ধর্ষনের মত নারকীয় ঘটনা ঘটলেও সেগুলোর বিচার না হওয়ায় উত্তরোত্তর এসব ঘটান বেড়েই চলেছে।

স/শ