সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

যে কারণে মোদিকে চিঠি পাঠালেন মমতা

Silk City২১ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
যে কারণে মোদিকে চিঠি পাঠালেন মমতা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শুক্রবার লেখা চার পাতার সেই চিঠিতে দামোদর ভ্যালি করপোরেশনের (ডিভিসি) বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন তিনি। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারিও দিয়েছেন মমতা।

চিঠিতে মমতা জানিয়েছেন, বর্তমানে দক্ষিণবঙ্গের এক হাজার বর্গকিলোমিটারের বেশি এলাকা বন্যাকবলিত।

৫০ লাখ মানুষ বিপর্যস্ত। ২০০৯ সালের পর এমন বন্যা আর কখনো হয়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, ‘ডিভিসি পরিচালিত মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে অপরিকল্পিতভাবে পাঁচ লাখ কিউসেকের বেশি পানি ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়ই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বাঁকড়ার মানুষ বিপর্যস্ত।

এত পানি ডিভিসি আগে কখনো ছাড়েনি। দামোদর ও এর কাছের এলাকা বন্যায় ভেসে গেছে। আমি নিজে বন্যাকবলিত এলাকাগুলো ঘুরে দেখেছি। আমি বলতে বাধ্য হচ্ছি, এটা ম্যান মেড বন্যা।

ডিভিসি আরো পরিকল্পিতভাবে বাঁধ ও জলাধারগুলো নিয়ন্ত্রণ করলে এই বন্যা আটকানো যেত।’

 

সূত্র: কালের কণ্ঠ