সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ‘মহান মিত্র’ তুরস্ক : ট্রাম্প

নিউজ ডেস্ক৭ জুলাই ২০২৬১ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রের ‘মহান মিত্র’ তুরস্ক : ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তুরস্কের ভূয়সী প্রশংসা করে দেশটিকে যুক্তরাষ্ট্রের ‘মহান (গ্রেট) মিত্র’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ন্যাটো শীর্ষ সম্মেলন আঙ্কারায় অনুষ্ঠিত হওয়ায় তিনি এতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তুরস্ক ইরানকে ‘খুব ভালোভাবে চেনে’ এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মোকাবেলায় দেশটি ‘খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করেছে বলে জানিয়েছেন ট্রাম্প।

যুদ্ধে জড়ানোর বিষয়ে ট্রাম্প বলেন, ‘কেউ কেউ বলছিল ইসরায়েলের সঙ্গে সম্পর্কের কারণে তুরস্ক যুদ্ধে জড়িয়ে পড়তে পারত। কিন্তু তারা তা করেনি।

’
তুরস্ক অত্যন্ত শক্তিশালী একটি সামরিক শক্তির দেশ উল্লেখ করে তিনি বলেন, ‘তারা যুদ্ধে জড়ায়নি। হয়তো আমার কারণেই তারা তা করেনি। তবে চাইলে তারা অন্য পক্ষ হয়ে এই সংঘাতে অংশ নিতে পারত।’

তুরস্কের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের প্রশংসা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, অনেক দেশের সঙ্গে আমাদের দারুণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, আর তুরস্ক তাদের মধ্যে অন্যতম।

আমাদের মধ্যে এমন এক ধরনের ‘বোঝাপড়া ও রসায়ন’ রয়েছে, যা খুব ভালোভাবে কাজ করে।