সদ্য প্রকাশিত
রাজশাহী

মোহনপুরে মুক্তিযোদ্ধা আরশেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক৩ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
মোহনপুরে মুক্তিযোদ্ধা আরশেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মোহনপুর প্রতিনিধি:
মোহনপুরে মুক্তিযোদ্ধা আরশেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় তার জানাজা নিজ বাস ভবনে অনুষ্ঠিত হয়।

 

পরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দেওয়া হয় এই উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির, অফিসার ইনর্চাজ (ওসি) এসএম মাসুদ পারভেজ। দ্বিতীয় জানাযা  শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

 

রাজশাহী মোহনপুর উপজেলা মৌগাছি ইউনিয়নের হরিহর পুর গ্রামের মৃত সৈয়দ আলী ছেলে বীর মুক্তিযোদ্ধা আরশেদ আলী দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন মঙ্গলবার বেলা ২ টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……ওয়া রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

 

মৃত্যুাকালে তিনি স্ত্রী,৩ ছেলে,৬ মেয়ে,নাতী,নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা জানিয়ে আত্মার মাগফেরাত কামনা করেছেন রাজশাহী ৫৪, (পবা মোহনপুর)-৩ আসনের এমপি আয়েন উদ্দিন। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড, আব্দুস সালাম পি.পি,সাধারন সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ, মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান,মৌগাছি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আল আমিন বিশ্বাসসহ সকল মুক্তিযোদ্ধা তার আত্মার মাগফেরাত কামনা করেন।

স/অ