সদ্য প্রকাশিত
রাজশাহী

মোহনপুরে জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
মোহনপুরে জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

মোহনপুর প্রতিনিধি:

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে মোহনপুর উপজেলায় আনারস প্রতীকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকার আনারস প্রতীকে বেস-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

 

মোহনপুর উপজেলা মোট ভোটার সংখ্যা ছিল ৮১ জন। রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়াম্যান  প্রার্থী মোহাম্মদ আলী সরকার আনারস প্রতীকে পেয়েছেন ৫৩ ভোট। অপরদিকে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মাহবুব জামান ভুলু তালগাছ প্রতিকে পেয়েছেন ২৮ ভোট।

 

অন্যদিকে সদস্য পদে শফিকুল ইসলাম মাষ্টার হাতি প্রতীকে ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম  প্রতিদ্বন্দী প্রার্থী দিলীপ কুমার সরকার তপন বৈদি্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ২৯ ভোট। সদস্য প্রাথী ইকবাল হোসেন পেয়েছেন তালা প্রতীকে ১০ ভোট এবং টিউবওয়েল প্রতীকে সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার রবিউল ইসলাম পেয়েছেন ১১ ভোট।

 

এছাড়াও সংরক্ষিত-৩, আসনে ৭,৮,৯ ওয়ার্ডে রাবেয়া খাতুন ফুটবল প্রতীকে ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার প্রতিদ্বন্দী মর্জিনা বেগম সরি হরিণ প্রতীকে পেয়েছেন ৭১ ভোট।

স/অ