সদ্য প্রকাশিত
রাজশাহী

মোহনপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিউজ ডেস্ক১ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
মোহনপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোহনপুর প্রতিনিধিঃ
মোহনপুর উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার বিকালে মোহনপুর আলিম মাদরাসা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহরিয়া সাজ্জাদ।

 

উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আঃ রহিম ও আঃ রাজ্জাকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সভাপতি এ্যাড. তোফাজ্জল হোসেন তপু।

 

প্রধান বক্তা ছিলেন জেলার বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মতিউর রহমান মন্টু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য দেবাশীষ রায় মধু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব-অর রশিদ, ইউপি চেয়ারম্যান এমাজ উদ্দিন খাঁন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল আলম সমাপ্ত, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, যুগ্ম-সম্পাদক হাবিবুর রহমান রনি, আরেফিন কনক, মোহনপুর কলেজের সাবেক জিএস আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, কেশরহাট পৌরশাখা জাসাসের সভাপতি ইব্রাহিম, ছাত্রদলের যুগ্ম আহবায়ক মতিউর রহমান, নাহিদ পারভেজ হিমু, রইস উদ্দিন, মাহফুজ, রনি, আলী, লিটন প্রমুখ। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

বাকশিমইল ইউপি ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত:

এদিকে উপজেলা বাকশিমইল ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ধোপাঘাটা বাজারে দলীয় কার্যালয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাজমুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি বাচ্চু রহমান, সহ- সভাপতি আহসান হাবীব, যুবনেতা হেলাল,ছাত্রনেতা মাহমুদুল হাসান রুবেল, মতিউর রহমান, শাহাবুর রহমান, আবদুল্লাহ, গোলাপ হোসেন, বিলাশ, মারুফ, শুভ এবং ধোপাঘাটা কলেজ শাখার সভাপতি ফিরোজসহ অনেকে উপস্থিত ছিলেন।

স/আর