সদ্য প্রকাশিত
রাজশাহী

মোহনপুরে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

নিউজ ডেস্ক৩০ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
মোহনপুরে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মোহনপুর প্রতিনিধি:
মোহনপুর উপজেলা কৃষকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি ও বিএনপির যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা বাবলু।

সাধারন সম্পাদক রইচ উদ্দিন সরকারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মফিজুর রহমান মধু,বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান এমাজ উদ্দিন খান,যুবদলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক দলের সাধারন সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া মন্ডল, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি আসাদ আলী, যুগ্ম  সম্পাদক বাক্কার আলী,শাহিন, মোজাহার আলী, ধূরইল ইউপি কৃষক দলের সভাপতি আমিনুল ইসলাম,জাহানাবাদ ইউপি কৃষক দলেল সভাপতি এজাস আহম্মেদ, মৌগাছী সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,ছাত্র দলের যুগ্ম আহব্বায়ক আঃ রহিম, আঃ রাজ্জাক. নাহিদ পারভেজ হিমু, রইচ উদ্দিন।

 

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া কামনা করা হয়।

স/শ