সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

মোদি-ট্রাম্পের বৈঠক নিয়ে যা বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

Silk City২০ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
মোদি-ট্রাম্পের বৈঠক নিয়ে যা বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রেসিডেন্ট থাকাকালীন ২০২০ সালে শেষ বৈঠক হয়েছিল ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির মধ্যে। দুইজনই একে অপরকে বিভিন্ন সময় ‘বন্ধু’ হিসেবে পরিচয় দিয়েছিলেন। আসন্ন মার্কিন নির্বাচনের প্রচারণায় সম্প্রতি রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ঘোষণা দিয়েছে, খুব দ্রুত মোদির সঙ্গে দেখা হবে তার।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার কোনো সূচি নির্ধারিত হয়নি। আনুষ্ঠানিকভাবে এমন কোনো সিদ্ধান্ত আসেনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

মিশিগানের ফ্লিন্টে একটি নির্বাচনী সভা থেকে মার্কিন বাণিজ্য নিয়ে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, শিগগিরই তার সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হবে। তবে ঠিক কবে কোথায় কখন মোদির সঙ্গে ট্রাম্প দেখা করবেন, তা জানাননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি বলেন, ‘মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেশ কয়েকটি বৈঠক স্থির করা হয়েছে। কিন্তু সেই বৈঠকগুলো নিয়ে চূড়ান্ত ঘোষণা করার সময় এখনও আসেনি। নানাদিক বিচার করে বৈঠকগুলো চূড়ান্ত করা হবে। যদি ট্রাম্পের সঙ্গে বৈঠক চূড়ান্ত হয়, তাহলে জানিয়ে দেওয়া হবে’।

মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন মোদির আমন্ত্রণে গুজরাট সফরে এসেছিলেন মোদি। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে মোদির সঙ্গে ট্রাম্পের বৈঠক হলে তার প্রভাব পড়তে পারে মার্কিন ভোটারদের উপর, যার একটা বড় অংশ ভারতীয় বংশোদ্ভূত। শেষ পর্যন্ত কি ‘বন্ধু’ ট্রাম্পের সঙ্গে দেখা করবেন মোদি?

 

সূত্র: যুগান্তর