সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

নিউজ ডেস্ক৩ জুন ২০২৬২ মিনিট পড়া
মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পোষণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, মোজতবা খামেনি চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনায় সরাসরি যুক্ত আছেন।

উভয় পক্ষের মধ্যে সম্পর্ক ইতিবাচকভাবে এগোচ্ছে।
বুধবার পড ফোর্স ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, দুই নেতার মধ্যে বেশ ভালো বোঝাপড়া হচ্ছে।

সাক্ষাৎকারে খামেনির প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘তিনি অবশ্যই আলোচনায় জড়িত আছেন। আমার মনে হয় সবাই তার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল।

’
পরিস্থিতি অনুকূলে থাকলে ভবিষ্যতে খামেনির সঙ্গে তার সরাসরি সাক্ষাৎও হতে পারে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি বলেন, ‘সবকিছু কিভাবে এগোয় তার ওপর নির্ভর করবে, তবে কোনো একসময় আমাদের দেখা হতে পারে।’

ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র না রাখতে সম্মত হয়েছে এবং এটি একটি বড় বিষয়। আমরা তাদের পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না।

ভবিষ্যতে তারা মত পরিবর্তন করতে পারে, কিন্তু আলোচনার ক্ষেত্রে এটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগোচ্ছে এবং পরিস্থিতি ইতিবাচক দিকে যাচ্ছে। দ্রুত অগ্রসর হচ্ছে আলোচনা। খুব ভালো কিছু ঘটতে যাচ্ছে। অনেক ইতিবাচক বিষয় সামনে আসবে।

হরমুজ প্রণালি অবরোধের সম্ভাবনা দীর্ঘস্থায়ী হবে কি না— এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটা হতে পারে, কিন্তু আমি মনে করি সম্ভাবনা কম। আমার ধারণা, বিষয়টির সমাধান খুব দ্রুত হয়ে যাবে।’