সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
কৃষি

মেলবোর্নের পরিসংখ্যানও ভারতের বিপক্ষে

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০২০১ মিনিট পড়া
মেলবোর্নের পরিসংখ্যানও ভারতের বিপক্ষে

২৬ ডিসেম্বর থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বক্সিং ডে টেস্ট। অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে ৮ উইকেটে হেরেছে ভারত। দ্বিতীয় টেস্টের ভেন্যু মেলবোর্নেও ভারতের রেকর্ড ভালো নয়।

পরিসংখ্যানে দেখা যায়, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এখন পর্যন্ত ১৩টি টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। এর মধ্যে মাত্র ৩টিতে জিততে পেরেছে টিম ইন্ডিয়া, হেরেছে ৮টিতে। আর ড্র হয়েছে ২টি ম্যাচ।

৩৬ রানে অলআউট হওয়ার পর থেকে ভারতেই ব্যাপক সমালোচিত হচ্ছেন কোহলি-রাহানেরা। মাঠে অস্ট্রেলিয়ার পাশাপাশি মাঠের বাইরে সামলাতে হচ্ছে সমালোচকদেরও। এই পরিস্থিতির মধ্যে কোহলিকে ছাড়াই দ্বিতীয় টেস্টে মাঠে নামতে হচ্ছে ভারতকে। প্রতিকূল রেকর্ডের ভেন্যুতে ভারতীয় দল কেমন খেলে সেটাই এখন দেখার বিষয়!

সূত্র: ক্রিকইনফো