সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

মেক্সিকোতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৭

নিউজ ডেস্ক১২ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
মেক্সিকোতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৭

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে সোমবার নির্মাণাধীন একটি ভবন ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। মেক্সিকো সিটি’র জরুরি বিভাগ থেকে হতাহতের এ খবর নিশ্চিত করা হয়েছে।

 

জরুরি বিভাগরে প্রধান ফাউস্তো লুগো জানান, এ ঘটনায় আহতদের কাছের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। কিছু নির্মাণকর্মী এখনও ধ্বংসস্তুপের ভেতরে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

স্থানীয় কর্মকর্তারা জানান, নির্মাণ প্রক্রিয়ার ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে। আটকেপড়াদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

সূত্র: বাংলা ট্রি্বিউন