সদ্য প্রকাশিত
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশ কোথায়? আইনশৃঙ্খলা তদারকিতে ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ গাইবান্ধায় মরিচ খেতে অচেনা রোগের থাবা, ক্ষতির আশঙ্কা কৃষকদের আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে যুবক আটক কাজে যোগ না দেওয়ায় ১০ কারখানায় ছুটি গাজীপুরে শ্রমিকরা সড়কে অবস্থান করায় পুলিশের ধাওয়া টিকার আগে যে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে হজযাত্রীদের যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয়
রাজনীতি

মুখ ঢেকে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে বিএনপির মিছিল

নিউজ ডেস্ক২১ এপ্রিল ২০২৫২ মিনিট পড়া
মুখ ঢেকে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে বিএনপির মিছিল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ এ স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় মাস্ক ও কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন মিছিলকারীরা।

সোমবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুর নয়াবাড়ি এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়। এ ঘটনার পর মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এদিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ৫ আগস্ট পরবর্তীতে সোনারগাঁয়ে এই প্রথম প্রকাশ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ব্যানারে কোনো কর্মসূচি করতে দেখা গিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের।  ভিডিওটিতে বিক্ষোভকারীদের স্লোগানে শোনা গেছে- নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি, শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, জামায়াত-শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরিচয় গোপন করতে প্রত্যেকেরই মুখ কালো মাস্ক কিংবা কাপড় দিয়ে ঢাকা ছিল।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়া ভিডিওটি অস্পষ্ট হওয়ায় বিক্ষোভকারীদের কাউকে চেনা সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছেন ছাত্রলীগ এ বিক্ষোভ মিছিল করেছে।

অপর দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করে। সোমবার বিকালে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় নেতাকর্মীরা মহাসড়কের কাঁচপুর বিসিক এলাকায় এ প্রতিবাদ মিছিল বের করে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম বলেন, সোমবার সকালে আওয়ামী লীগের ব্যানারে ছাত্রলীগ একটি মিছিল করেছেন। ভিডিও ঘোলাটে হওয়ায় কাউকে সনাক্ত করা যাচ্ছে না। আমরা তাদের সনাক্তে ইতোমধ্যে মাঠে নেমেছি। তাদের আটকের চেষ্টা চলছে।

তিনি বলেন, শুনেছি নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করেছে।

 

সূত্র: যুগান্তর