সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

মায়ানমার অভিমুখে লংমার্চে বাধা দেওয়ার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

নিউজ ডেস্ক২৩ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
মায়ানমার অভিমুখে লংমার্চে বাধা দেওয়ার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

কাজী কামাল হোসেন,নওগাঁ:

মায়ানমার অভিমুখে লংমার্চে পুলিশ প্রশাসনের বাধা ও মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বর হামলা, নির্যাতন, নারী ধর্ষন বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মান্ববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 
শুক্রবার জুম্মার নামাজ শেষে নওগাঁ টাউন জামে মসজিদের প্রধান ফটোকের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক মাঃ আজিমুদ্দীন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিদ্যুৎ, কেন্দ্রিয় সুরা সদস্য মাঃ আব্দুর রহমান, ইশা’র নওগাঁ জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ শাফি এবং নিয়ামতপুর শাখার সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।

 
এসময় বক্তারা বাংলাদেশ পুলিশ প্রশাসন কর্তৃক লংমার্চে বাধা এবং মায়ানমারে মুসলিম হত্যা, নির্যাতন ও নারী ধর্ষনের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান।

স/অ