সদ্য প্রকাশিত
রাজনীতি

মাসব্যাপী এনসিপির গণইফতার

নিউজ ডেস্ক৬ মার্চ ২০২৫১ মিনিট পড়া
মাসব্যাপী এনসিপির গণইফতার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রমজান মাস উপলক্ষে মাসব্যাপী গণইফতারের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের পাশের গলিতে ইস্কাটন গার্ডেন রোডে প্রতিদিন এই ইফতার আয়োজন চলবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) প্রথম দিনের আয়োজনে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।

এ দিন নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দল-মত-নির্বিশেষে পথচারী, দিনমজুর, রিকশাওয়ালা, শ্রমিকসহ গণমানুষের সঙ্গে রাস্তায় বসে একসঙ্গে ইফতার করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পবিত্র রমজান মাসজুড়ে চলবে এ আয়োজন।

 

সূত্র: কালের কণ্ঠ