আন্তর্জাতিক

মালিতে সরকার-বিদ্রোহী গ্রুপের সংঘর্ষে নিহত ৬

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে তুয়ারেগ বিদ্রোহী ও সরকারি জোটের সঙ্গে একীভূত তুয়ারেগ গ্রুপের মধ্যে সংঘর্ষে মারা গেছেন ছয়জন।

 
শনিবার (৩০ জুলাই) দেশটির উত্তর-পূর্বাঞ্চলের শহর ইজেয়ারে এ সংঘর্ষ হয়।

সরকারের মিত্র গ্রুপ জিএটিআইএ’র সেক্রেটারি জেনারেল ফাহাদ আলমাহমুদ জানান, তারা কমপক্ষে জোটের ছয় যোদ্ধাকে হত্যা করেছেন।

 
শুরু থেকে দুই গ্রুপের অন্তর্দ্বন্দ্বই এ সংঘর্ষের কারণ।

সূত্র: বাংলা নিউজ