সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

মার্কিন-সৌদি হামলার অনুমোদন দেয়নি বলে ট্রাম্পের দাবি নাকচ ইরাকের

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০২৬২ মিনিট পড়া
মার্কিন-সৌদি হামলার অনুমোদন দেয়নি বলে ট্রাম্পের দাবি নাকচ ইরাকের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরাক জানিয়েছে, দেশটির ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সাম্প্রতিক যৌথ সামরিক অভিযানের বিষয়ে আগে থেকে কোনো তথ্য ছিল না এবং এই হামলার জন্য বাগদাদ কোনো অনুমতিও দেয়নি। ওই হামলায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) অন্তত ২০ সদস্য নিহত হয়েছেন।

ইরাকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলার পর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি সৌদি আরব সফর স্থগিত করেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানানো হয়েছে। ইরাক সরকারের মুখপাত্র হায়দার আল-আবৌদি বলেন, দেশের ভেতরে কোনো নির্দিষ্ট এলাকা বা কোনো গোষ্ঠীকে লক্ষ্য করে হামলার অনুমতি বাগদাদ দেয়নি। তিনি আরো বলেন, ইরাক সরকার এই সামরিক অভিযানের বিষয়ে আগে থেকে কিছুই জানত না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরাকি নেতৃত্বের সঙ্গে সমন্বয় করেই এই অভিযান চালানো হয়েছে। তার এই বক্তব্যের পর ইরাক আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করে।

বুধবার দেওয়া এক বিবৃতিতে বাগদাদ জানায়, ইরাকের ভূখণ্ডে পরিচালিত এই হামলার সঙ্গে তাদের কোনো সমন্বয় ছিল না এবং এ ধরনের সামরিক পদক্ষেপের অনুমোদনও দেওয়া হয়নি। এদিকে সৌদি আরবের অভিযোগের পক্ষেও প্রমাণ চেয়েছে ইরাক।

সৌদি সরকারের দাবি, ইরাকে থাকা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটির ওপর ড্রোন হামলা চালিয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার ইরাকের ভেতর থেকে ছোড়া ড্রোন দিয়ে সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনা এবং রাজধানী রিয়াদকে লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়।
তবে ইরাক সরকার বলছে, সৌদির এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ বা নথি তাদের কাছে দেওয়া হয়নি। ইরাকি প্রধানমন্ত্রীর মুখপাত্র সাবাহ আল-নুমান বলেন, এসব অভিযোগের সত্যতা প্রমাণ করার মতো কোনো তথ্য এখনো কোনো পক্ষ সরবরাহ করেনি। তিনি বলেন, ইরাক নিজের ভূখণ্ডের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে।

ইরাক তার মাটি ব্যবহার করে কোনো রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীকে অন্য দেশের বিরুদ্ধে হামলা চালাতে দেবে না। একই সঙ্গে ইরাক কোনো দেশের একতরফা সামরিক পদক্ষেপও মেনে নেবে না বলে জানান তিনি।
আল-নুমান বলেন, ইরাকের ভেতর থেকে সরকারের অনুমতি ছাড়া কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি দেশের সীমান্তের বাইরে থেকে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করাও মেনে নেওয়া হবে না। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরাক এখন ভারসাম্যপূর্ণ অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। তবে দেশটির ভূখণ্ডে বিদেশি সামরিক অভিযান নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে।