সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

মার্কিন জাদুঘরে ভারতীয় নারী মহাকাশ বিজ্ঞানীর পরিহিত শাড়ি

নিউজ ডেস্ক৬ জুন ২০২৬২ মিনিট পড়া
মার্কিন জাদুঘরে ভারতীয় নারী মহাকাশ বিজ্ঞানীর পরিহিত শাড়ি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নন্দিনী হরিনাথ, ভারতের একজন সফল নারী মহাকাশ বিজ্ঞানী। যিনি ভারতের ‘মার্স অরবিটার মিশনে’ ডেপুটি অপারেশনস ডিরেক্টর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

সফল মঙ্গলযান উৎক্ষেপণের দিন নকশাদার লাল-নীল শাড়ি পরিধান করেছিলেন। সেই শাড়ি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিখ্যাত ‘স্মিথসোনিয়ান ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে’ প্রদর্শনীর জন্য জন্য রাখা হয়েছে। পোশাকটি ভারতের অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক অর্জনের বৈশ্বিক প্রতীক হয়ে উঠেছে।

নকশাদার এই লাল-নীল শাড়িটি ২০১৩ সালের ১ ডিসেম্বর ঐতিহাসিক দিনে কর্মস্থলে পরেছিলেন তিনি।

যেদিন ‘ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা’ ইসরোর মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথ সফলভাবে পেরিয়ে মঙ্গলের উদ্দেশ্যে ৩০০ দিনের যাত্রা শুরু করেছিল।
বিবিসির প্রতিবেদকে নন্দিনী জানায়, নিজেরে জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলিতে বাবার দেয়া উপহার দেওয়া শাড়িই পরিধানের জন্য বেছে নেয়।

বিবিসির প্রতিবেদক ২০১৬ সালে যখন আমি নন্দিনীর সাক্ষাৎকার নিয়েছিল। সেই সাক্ষাৎকারে নন্দিনী জানিয়েছিল, ‘এটা ছিল বাঁচা-মরার মুহূর্ত, অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অপারেশন।

মহাকাশযানটি কোথায় যাবে, কীভাবে যাবে এবং কখন যাবে, সেই সিদ্ধান্ত আমাদের নিতে হয়েছিল। সেদিন আমরা কী করেছিলাম, তার ওপরই অভিযানের সাফল্য নির্ভর করছিল।’
২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর ‘মার্স অরবিটার’কে সফলভাবে মঙ্গলের কক্ষপথে স্থাপন করে। যার ফলে চতুর্থ দেশ হিসেবে মঙ্গলে সফল অভিযান চালায়। এতে তারাও ইতিহাসের অংশ হয়ে যায়।

এদিকে মিউজিয়ানে মহাকাশে যাওয়া প্রথম আমেরিকান নারীর আইকনিক নীল টি-শার্ট, বিভিন্ন খেলনা, গেমস এবং মুভি পোস্টারের মতো বৈশ্বিক মহাকাশ ইতিহাসের গুরুত্বপূর্ণ সব স্মারকচিহ্নের পাশাপাশি স্থান পেয়েছে।

নন্দিনী হরিনাথের এই শাড়ি প্রদর্শনীর মাধ্যমে ভারতের মহাকাশ ইতিহাসের একটি গৌরবময় অধ্যায় এবং বিজ্ঞান খাতে নারী বিজ্ঞানীদের দৃশ্যমানতাকে উদযাপন করা হচ্ছে।