
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় উচ্চা আদালত থেকে গঠিত তদন্ত দল রাজশাহী হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং ময়নাতদন্তকারী চিকিৎসককেউ জিজ্ঞাসাবাদ করেছেন। এর পাশাপাশি জেসমিনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী রাজশাহীর স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম-সচিব) এনামুল হককেও জিজ্ঞাসাবাদ করেছেন। এছাড়াও জেসমিন মৃত্যুর ঘটনায় রাজশাহী র্যাব-৫ সদর দপ্তরে ক্লোজডকৃত ১১ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। র্যাব সদর দফতর থেকে গঠিত তদন্ত দল তাঁদের জিজ্ঞাসাবাদ করেছেন। গত ৩০ মে তদন্ত দল তদন্ত শেষে ঢাকায় ফিরে গেছেন। তবে তদন্তে কি কি তথ্য উঠে এসেছে দুটি পক্ষই এ নিয়ে কোনো তথ্য দিতে রাজি হননি।

তবে একটি সূত্র নিশ্চিত করেছে, এনামুলের দেওয়া তথ্যে অনেক গড়মিল পেয়েছে তদন্ত দল। ফলে এনামুল ফেঁসে যেতে পারেন বলেও একাধিক সূত্র দাবি করেছে।
সূত্র মতে, জেসমিন মৃত্যুর ঘটনায় উচ্চ আদালত থেকে গঠিত ৫ সদস্যদের তদন্ত দলটি গত ৩০ মে প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। এর পর তাঁরা পরিচালকের দফতরে গিয়ে জেসমিনকে চিকিৎসার সঙ্গে জড়িত সকল চিকিৎসক এবং নার্সদের জিজ্ঞাসাবাদ করেন। এর পর তাঁরা ময়নাতদন্তে সংশ্লিষ্ট চিকিৎসকসহ অন্যদেরও জিজ্ঞাসাবাদ করেন। তাদের মতামত নিয়ে পওের তদন্ত দলটি রাজশাহী সার্কিট গিয়ে জেসমিনসহ দুইজনকে আসামি করে দায়েরকৃত মামলার বাদী যুগ্ম-সচিব এনামুল হককে তলব করে তাঁকেও জিজ্ঞাসাবাদ করেন।
তদন্ত দলে ছিলেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমতিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল করিম, সিভিল সার্জন আবু হেনা মো. রায়হানুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানকে সার্কিট হাউসে ঢুকতে দেখা যায়। সাক্ষ্য শুরুর আগে তদন্তদলের সদস্যদের মধ্যে নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমতিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল করিম, সিভিল সার্জন আবু হেনা মো. রায়হানুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।
বিষয়টি নিশ্চিত করে তদন্ত দলের অন্যতম সদস্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমতিয়াজুল ইসলাম বলেন, আমরা রাজশাহীতে গিয়ে জেসমিনকে চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট সকল চিকিৎসক-নার্সসহ ময়নাতদন্তকারী চিকিৎসক এবং মামলার বাদী এনামুলকেও জিজ্ঞাসাবাদ করেছে। তাদের মন্তব্যগুলো আমরা লিখিত আকারে নিয়েছি। এগুলো তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হবে।
এদিকে র্যাবের একটি সূত্র জানায়, জেসমিন মৃত্যুর ঘটনায় র্যাব সদর দফতর থেকে গঠিত তিন সদস্যের একটি দল গত কয়েকদিন আগে রাজশাহীতে আসে। তারা রাজশাহী র্যাব-৫ সদর দফতরে ক্লোজডকৃত জয়পুরহাট ক্যাম্পের ১১ সদস্যকে তদন্ত করে গত ৩০ মে ঢাকায় যান। তবে তদন্তে কি পেয়েছেন এটি নিয়ে ওই সূত্রটি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে জানতে চাইলে র্যাব-৫ রাজশাহী সদর দফতরের ভারপ্রাপ্ত মিডিয়া উইয়িং কর্মকর্তা এএসপি তৌফিক বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না। আমি ভারপ্রাপ্ত হিসেবে আছি। স্যার ছুটিতে আছেন। উনি আসলে তাঁকে জিজ্ঞেস কইরেন।’
নগরীর রাজপাড়া থানার ওসি কাজল নন্দি জানান, গত ৩০ মে উচ্চ আদালত থেকে গঠিত তদন্ত কমিটি রাজপাড়া থানায় এসে মামলার কাগজপত্র দেখে গেছেন। তবে আইনগত বাধার কারণে কোনো কাগজপত্র দেয়া হয়নি। তারা মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গেও কথা বলেছেন।
অপরদিকে, একটি সূত্র নিশ্চিত করেছে, জেসমিন মৃত্যুর ঘটনায় মামলার বাদী রাজশাহীর স্থানীয় সরকার বিভাগের পরিচালক যুগ্ম-সচিব এনামুল হক যে সাক্ষ্য দিয়েছেন, তার তথ্যে গড়মিল পাওয়া গেছে। তিনি ঘটনার দিন নওগাঁয় অফিশিয়াল কাজে যাওয়ার কথা বললেও সেটির কোনো প্রমাণ তিনি দিতে পারেননি। এমনকি র্যাব সদস্যদের সঙ্গে আগে থেকেই যোগাযোগ করেই এনামুল হক নওগাঁ গিয়েছিলেন বলেও তদন্তে উঠে এসেছে। ফলে জেসমিন মৃত্যুর বিষয়ে যুগ্ম-সচিব এনামুল ফেঁেস যেতে পরেন বলেও একাধিক সূত্র দাবি করছে।
প্রসঙ্গত, র্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের একটি দল গত ২২ মার্চ সকালে জেসমিনকে আটক করে। স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক মো. এনামুল হকের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে নিয়েই র্যাব এ অভিযান চালায়। আটকের পরের দিন ২৪ মার্চ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেসমিন মারা যান। তাঁর মৃত্যুর পর রাজশাহীর রাজপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুগ্ম সচিব এনামুল হকের করা একটি মামলার কথা জানা যায়, যেটি রেকর্ডের সময় ২৩ মার্চ বিকেল। জেসমিন ও তাঁর কথিত সহযোগী আল-আমিনকে এতে আসামি করা হয়। আল-আমিনকে ২৬ মার্চ ঢাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। তিনি একজন মোবাইল ব্যাংকিং এজেন্ট।
স/আর









