সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

মান্দায় ৪৫তম সমবায় দিবস পালিত

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
মান্দায় ৪৫তম সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

সমবায়ের দর্শন, টেকসই উন্নয়ন এই প্রতিপাদ্যে শনিবার নওগাঁর মান্দায় ৪৫তম সমবায় দিবস পালিত হয়েছে।

 

উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়ী বৃন্দের আয়োজনে  উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 
মান্দা উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।

 

প্রভাষক আক্তারুজ্জামান আল মুনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মান্দা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, মান্দা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক স.ম জসিম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা আলতাফ হোসেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক মামনুর রশিদ, ইউসিসির চেয়ারম্যান খলিলুর রহমান, মিম মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটির  সারোয়ার হোসেন, মান্দা উপজেলা বনিক সমবায় সমিতি লিঃ এর সহসভাপতি আব্দুর রহিম, প্রসাদপুর কৃষি সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ,জোতবাজার বনিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা প্রমূখ।

 

পরে সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

স/অ