সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

মান্দায় বিপদসীমার ৫০ সেমি উপর দিয়ে বইছে বন্যার পানি

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
মান্দায় বিপদসীমার ৫০ সেমি উপর দিয়ে বইছে বন্যার পানি

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় বন্যার পানি বিপদসীমার ৫০ সেমি উপরদিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন র্বোড সূত্রে জানা গেছে। একই সাথে কয়েকটি স্থানে ভাঙ্গনও দেখা দিয়েছে। পানি বৃদ্ধি অব্যহত থাকায় নদীর পাড়ের মানুষেরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। গত বৃহস্পতিবার থেকে আত্রাই নদীর পানি বৃদ্ধি পাচ্ছিল। শুক্রবার সকাল থেকে তা আরো বেড়ে বিকেলের মধ্যেই বিপদ সীমা অতিক্রম করে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে উপজেলার কশব ইউনিয়নের পাজরভাঙ্গা সমির শাহর বাড়ির নিকট বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙ্গে ২৭৫টি পরিবারের ঘরবাড়ি পানির নিচে নিমজ্জিত হয়ে পড়েছে।

এ ছাড়া দক্ষিণ চকবালু হিন্দুপাড়া নামক স্থানে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙ্গে গেলে ৫০-৬০টি বাড়ি পানির নিচে তলিয়ে গেছে। এতে প্রায় পাঁচ শতাধিক বিঘা জমির আমন ধানসহ অন্যান্য ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে।
বর্তমানে অসহায় পরিবারগুলো বিশ্ববাঁধে আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত কোন সরকারি সাহায্য বা ত্রাণ তাদের কাছে না পৌঁছায় মানবেতন জীবন যাপন করছেন।

অপরদিকে ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের চকরামপুর উত্তরপাড়া বন্যার কবলে পড়েছে। রাত থেকে সেখানে ১৫-২০জন সেচ্ছাশ্রমের ভিত্তিতে গর্ত ও ছোট ছোট ভাঙ্গা স্থান মাটি দিয়ে মেরামত করছেন। ঘোষপাড়া তালপাতিলা ও বিষ্ণুপুর ইউনিয়নের কয়লাবাড়ি, চকশৈল্যা, ফতেপুর, ভালাইন ইউপি’র আয়াপুর, পাঠাকাঠা, মান্দা ইউপি’র দোসতিনা, কালিকাপুর,দোসতি, গনেশপুর ইউপি’র দক্ষিণ পারইল, প্রসাদপুর ইউপি’র প্রসাদপুর, খুদিয়াডাঙ্গা, দ্বারিয়াপুর, কুশুম্বা ইউপি’র ছোটবেলালদহ, শামুকখোল (বুড়িদহ) গ্রাম পানিতে নিমজ্জিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এসব গ্রামের অসহায় প্রায় সাড়ে তিনশত বর্ন্যাত পরিবারগুলো স্থানীয় বিভিন্ন আত্মীয়-স্বজন, বিশ্ববাঁধসহ রাস্তায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

বন্যা কবলিত এসব গ্রামের মানুষের এখন খাদ্য ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। তারা মানবেতর জীবন-যাপন করছেন। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নুরুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা অসহায় বর্ন্যাতদের সাম্ভাব্য সব রকমের সাহায্যের আশ্বাস দেন।

স/বি