মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি মান্দা উপজেলা শাখার উদ্যোগে হাটে অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে “প্রতিবাদ- প্রতিরোধ কমিটি” গঠন করা হয়েছে।
সরকারী নির্দেশনা মেনে চলার পাশাপাশি অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করে সরকার কর্তৃক নির্ধারিত টোল আদায় এবং সরকারি টোল আদায়ের তালিকা সম্বলিত সাইন বোর্ড প্রতিটি বাজারে টাঙ্গানোর দাবীতে এ কমিটি গঠিত হয়।

সিপিবি মান্দা উপজেলা শাখার সদস্য কমরেড সেকেন্দার আলীর সভাপতিত্বে গত বুধবার বিকেলে সতীহাট কে.টিহাই স্কুল এ্যান্ড কলেজ মাঠে প্রতিবাদ-প্রতিরোধ কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটি সদস্য কমরেড ডাঃ এসএম ফজলুর রহমান ।
বিশেষ অতিথি ছিলেন মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবহান, সদস্য কমরেড হাফিজুর রহমান, কমরেড ওসমান গনি, আলাউদ্দীন, ডা খয়ের আলী।
অন্যান্যের মধ্যে সাবেক ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, সাবেক প্রধান শিক্ষক আকবর আলী মন্ডল, মুক্তিযোদ্ধা আজিজার রহমান, কৃষকলীগ নেতা মকলেছুর রহমান, ব্যবসায়ী মকছেদ আলী মন্ডল, রাম চরণ রাম, রমজান আলী, আঃ রাজ্জাক, মোজাম্মেল হক কাজল, সেকেন্দার মোল্লা, ফারুক আহমেদ, মফিজউদ্দীন, আমিনূর, দিপক, আবুল কাশেম, বিদ্যুৎ,আব্দুল কাদের, মনোয়ার হোসেন প্রমূখ।
সিপিবি মান্দা উপজেলা শাখা মান্দার বিভিন্ন হাটে অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে দীর্ঘ দিন যাবৎ সভা-সমাবেশ,স্মারকলিপি প্রদানসহ লড়াই সংগ্রাম করে আসছে। ফলে ঈদ-উল-আজহার পূর্বে উপজেলা প্রশাসনের নির্দেশে সরকার কর্তৃক নির্ধারিত হারে টোল আদায় হলেও বর্তমানে অতিরিক্ত হারে টোলের নামে ক্রেতা-বিক্রেতাদের জিম্মি করে আবারো চাঁদাবাজি করা শুরু হয়েছে।
শেষে প্রধান অতিথি ডাঃ এসএম ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনকে সভাপতি এবং হারুন-অর-রশিদকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।
স/আ










