সদ্য প্রকাশিত
রাজনীতি

‘মাতৃজ্ঞানে ছাত্রদের মুক্তি দিন’ প্রধানমন্ত্রীকে এরশাদ

নিউজ ডেস্ক১৪ আগস্ট ২০১৮১ মিনিট পড়া
‘মাতৃজ্ঞানে ছাত্রদের মুক্তি দিন’ প্রধানমন্ত্রীকে এরশাদ

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় পুলিশের হাতে আটক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার জাতীয় পার্টির পাঠানো এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এ আহ্বান জানান এরশাদ।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মাতৃজ্ঞানে’ গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি দিয়ে ‘মহানুভবতা’ দেখাবেন বলে আশা করছেন এরশাদ। একইসঙ্গে নিরাপদ সড়কের আন্দোলনকে যারা ‘ভিন্ন খাতে’ নিতে চেয়েছে- তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেও অনুরোধ করেছেন তিনি।

এরশাদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কোমলমতি ছাত্রছাত্রীদের কাছে মায়ের সমান। তিনিও যথার্থ উপলব্ধি করে বলেছেন, ‘আমাদের সন্তানরা আমাদের চোখ খুলে দিয়েছে’। তিনি মাতৃজ্ঞানে কোনো কালবিলম্ব না করে ছাত্রদের দাবি মেনে নিয়েছেন। তার এই মহানুভবতাকে সম্মান দেখিয়ে হলেও গ্রেপ্তার হওয়া ছাত্রদের মুক্তি দেওয়া উচিত।”

৬ আগস্ট বসুন্ধরা আবাসিক এলাকা এবং রামপুরায় তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরপর আটক করা হয় ২২ জন শিক্ষার্থীকে। দুই দিনের রিমান্ড শেষে তারা এখন কারাগারে।